শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
খুব রেগেছেন উরফি জাভেদ। তবে তার ‘যুদ্ধংদেহী’ রূপ অন্যরকম। ‘অশালীন’ পোশাক নিয়ে কথা উঠছে, তাই পিঠখোলা পোশাকে বিতর্ক আরও উসকে দিয়ে সরাসরি বিজেপি নেত্রীকে ট্যাগ করে ছবি দিলেন উরফি। সঙ্গে লিখলেন- ‘আই লভ ইউ’।
উরফির মতে, শত্রুতার সমাধান হতে পারে রাজনৈতিক মৈত্রীতে। তাই নেত্রীর সঙ্গে ভাব করতে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ইতিমধ্যে নিত্যনতুন পোশাক পরে ছবি দেওয়ার পাশাপাশি সোশালে শক্ত বক্তব্য পোস্ট করেন উরফি। পাল্টা আক্রমণ করে চিত্রার ছবি পোস্ট করে উরফি লেখেন, ‘এর স্বামীই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন। তখন স্বামীকে বাঁচাতে বিজেপিতে যোগ দেন তিনি। আগে এনসিপিতে থাকাকালীন সঞ্জয় রাঠৌরের বিরুদ্ধে স্বর তুলেছিলেন। সেই সঞ্জয়ের সঙ্গেই এখন গলায় গলায় ভাব চিত্রার।”
এর পরই রসিক উক্তি উরফির। লেখেন, ‘আমিও বিজেপিতে যোগ দেব ভাবছি। যাতে চিত্রার সঙ্গে বন্ধুত্ব পাতানো যায়।’