শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
চার সপ্তাহ পার। মাল্টিপ্লেক্সে এখনও থ্রিডি দেখার ভিড়। ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এখনও পর্যন্ত ভারতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা এটিই।
বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অ্যাভাটার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গিয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসাবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সে জায়গা এবার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবিটি।
মার্কিন বক্স অফিসে ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়াচ্ছে ‘অ্যাভাটার ২’। বিশ্বজুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসাবে গণনা করা হচ্ছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’কে।