শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
স্ক্রিনে কোন অভিনেতার উপস্থিতি আপনার হাসির খোরাক জোগায়, আবার একই সঙ্গে তার ভিলেন চরিত্র আপনাকে ভয়ে হিম করে দেয়? নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। প্রথমেই যার নাম মনে আসে, তিনি ডিপজল। বাংলা সিনেমায় ভয় জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। অভিনয় থেকে বেশ অনেক দিনের বিরতি নেওয়ার পর দর্শকদের আবারও আগের মতো আনন্দ দিতে অভিনয়ে ফিরছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে। প্রথমবারের মতো ওটিটিতে আসছেন এই অভিনেতা।
কাবাডি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে বিরতি ভেঙে ওটিটি’তে ফিরছেন ডিপজল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকেরা উপভোগ করতে পারবেন নতুন রূপের ডিপজলকে। এর মাধ্যমেই আভাস পাওয়া যাচ্ছে এ সিরিজ দর্শকদের জন্য হতে যাচ্ছে এ ব্যস্ত সময়ের কমিক রিলিফ। এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে।
রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।