বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের গণঅবস্থান

অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির পেছনে গণঅবস্থান করছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে এই গণঅবস্থান শুরু হয়।

জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনডিপির ক্বারী আবু তাহের, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহিউদ্দীন ইকরাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com