বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নতুন বছরেও বিশ্ব অর্থনীতির আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিল বিশ্ব ব্যাঙ্ক। ছাঁটাই করল ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য বৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মূলত আমেরিকা, ইউরোপ এবং চীনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিক ভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে।
বিশ্ব ব্যাঙ্কের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার সম্ভবত দাঁড়াবে ১.৭ শতাংশ। যা গত জুনে তাদেরই করা ৩ শতাংশ পূর্বাভাসের তুলনায় ১.৩ শতাংশ কম।