শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
বিদায় নিলেন রক ঘরানার সবচেয়ে প্রভাবশালী গিটারিস্টদের একজন, জেফ বেক। বয়স হয়েছিল ৭৮। ব্রিটিশ কিংবদন্তি এই গিটারিস্ট হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সংক্রামিত হওয়ার পর গত মঙ্গলবার (১০ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেফের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।