শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তবে কী চতুর্থ বিয়েটা সেরে ফেললেন শ্রাবন্তী?

অভিনয় থেকে ব্যক্তিগত জীবন- সব সময়ই আলোচনায় থাকেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন তিনি, টেকেনি একটিও। সম্প্রতি তাকে নববধূর সাজে দেখা গেল। সে ছবি সোশালে ভাইরাল।

শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটজেনদের প্রশ্ন- ‘তবে কী চতুর্থ বিয়েটা সেরে ফেললেন’। যদিও ছবিগুলো শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেন নায়িকা।

কমলা ও কুইন পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন নায়িকা। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গয়না, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

তবে শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল। কেউ লিখেছেন, ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি?’ কেউ লেখেন, ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও।’ আবার কেউ লিখেছেন, ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’ আবার কেউ লিখেছেন, ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।’

তবে বরাবরের মতো এবারও ট্রোলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com