বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরকার ফেলে দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময়ই বিএনপি নিয়ে কথা বলে তারা। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।

হানিফ বলেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে, এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা সহিংসতা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থসহ মোট ৫৪ জন গণমাধ্যমকর্মীকে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com