বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়। রীতি অনুসারে সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন এবং সভা মুলতবি ঘোষণা করেন। আজ সেই মুলতবি সভা হবে।