বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুর্নীতির কথা মুখে বললে হবে না, কোথায় হয়েছে জানাতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির কথা শুধু মুখে বললে হবে না, কোথায় দুর্নীতি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ওয়াদা ভুলে না মন্তব্য করে তিনি বলেন, গত ১৪ বছরে দেশের উন্নতি অনেকেই স্বীকার করতে চায় না, তবে আওয়ামী লীগ যে ওয়াদা করে তা রাখে।

প্রতিশ্রুতি দিয়ে কাজ করা হচ্ছে বলেই, মানুষ সে সবের সুফল পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেছে কি না, তা জানা নেই আমার।

তিনি বলেন, বাংলাদেশের সবজি রফতানি হয় বিশ্বের অন্তত ৭০টি দেশে।এখন সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। অধিক মুনাফার দিকে নজর দিতে হবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা যে স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন, সেই পথেই হাঁটছে বর্তমান সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com