বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা থাকবে কিনা, জানা যাবে আজ

জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা থাকবে কিনা, তা আজ রোববার জানা যাবে।

৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে ঢাকা জেলা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ তারিখ নির্ধারণ করেন।

জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পর গত ৪ অক্টোবর সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যান কাদেরের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এই মামলার শুনানি শেষে গত ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালত।

পরে জি এম কাদেরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন ১৬ নভেম্বর নাকচ করে দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। কিন্তু ২৯ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ ওই নিষেধাজ্ঞার ওপর ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন।

আবার ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না। পরে এ সিদ্ধান্তের ওপর ৯ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com