বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
চোরাইপথে ক্ষমতা দখলের জন্য বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে জিততে না পারার ভয়ে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। চোরাইপথে ক্ষমতা দখলের জন্য বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তবে জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতে রাজপথে শক্ত অবস্থানে থাকবে আওয়ামী লীগ। মার্কিন সহকারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফর স্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।