বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: সরে দাঁড়ালের তিন আ. লীগ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিন নেতা। শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তারা। এর ফলে, ওই আসনে আওয়ামী লীগের কোন নেতা আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

মনোনয়ন প্রত্যাহার করা তিন প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম।

তারা তিনজন সরে দাঁড়ানোয় এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঞাসহ পাঁচজন প্রার্থী।

সাত্তার ছাড়া বাকি প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানিয়েছেন, দলের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন নেতা।

মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর এই আসনে উপ-নির্বাচনে আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com