শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজ্ঞাপন দিয়ে আদর আজাদের বছর শুরু

চলচ্চিত্র অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। নতুন বছরের প্রথম সপ্তাহে শেষ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। সিনেমার কাজ শেষ হতে না হতেই বিজ্ঞাপনচিত্রের কাজ দিয়ে নতুন বছরের সূচনা করেছেন আদর। কক্সবাজার ইনানী বিচে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা নামের পাঁচতারকা হোটেলের মডেল হয়েছেন তিনি।

এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আসাদ জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রণক ইকরাম। সম্প্রতি কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছেন। অচিরেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে। পাশাপাশি পাওয়া যাবে বিলবোর্ড।

আদর বলেন, কক্সবাজারের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা একটি পাঁচতারকা হোটেল। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এটি একটি আরামদায়ক হোটেল। এর মাধ্যমে চার বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। সর্বশেষ সেপটেক্স সোপ নামের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। আশা করছি, নতুন বিজ্ঞাপনটি প্রচারে আসলে সবার ভালো লাগবে।

এরই মধ্যে আদর আজাদের ‘তালাশ’, ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো দর্শক দেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা। যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের সম্ভাবনাময় এই নায়ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com