বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৯৩ হাজার টাকা ছাড়াল

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

শনিবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয। এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তখন প্রথমবারের মতো দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৮ টাকায় উঠে গেছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com