বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইএমএফ ঋণের প্রথম কিস্তি আসতে পারে ফেব্রুয়ারিতে

বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি বা সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাচ্ছে বাংলাদেশ। এই ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারির শুরুতে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে গভর্নর আবদুর রউফ, ডেপুটি গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

তিনি বলেন, বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

মো. মেজবাউল হক বলেন, আইএমএফ প্রতিনিধিদল কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপসহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।

বিবির মুখপাত্র বলেন, বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। মেজবাউল আরও বলেন, আইএমএফ থেকে ঋণ পেতে কোন সমস্যা হবে না। আইএমএফ-এর ৩১ জানুয়ারির বোর্ড সভায় ঋণ অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ক্রমহ্রাসমান রিজার্ভ মোকাবিলা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফের কাছে ঋণের অনুরোধ করেছে। যা প্রাথমিকভাবে আইএমএফ অনুমোদন দিয়েছে।

আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আইএমএফ বোর্ড চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com