বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে, ভালো দিন শিগগিরই আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জ উল্লেখ করা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এগুলো হল- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদহার বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চীনের করোনা পরিস্থিতি। গভর্নর এ বিষয়ে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, যত দ্রুত এ তিন চ্যালেঞ্জের সমাধান হবে, বাংলাদেশের অর্থনীতিও তত দ্রুত বাউন্স করবে। বিদ্যমান এ তিন চ্যালেঞ্জের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলেও দেশের অর্থনীতি বর্তমান যে অবস্থায় আছে, তার চেয়ে খারাপ হবে না। স্বল্পমেয়াদে আমাদের দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে। আমরা আশা করি, ভালো দিন শিগগিরই আসবে।’