বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালে ৩ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
চীনে গত ৪০ বছরে প্রবৃদ্ধির এ হার সর্বনি¤œ। মহামারি করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারনে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিক(এনবিএস) বলেছে, চীনা অর্থবছরের চতুর্থাংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। তৃতীয়ার্ধে ছিল ৩.৯ শতাংশ।
বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে করোনা মহামারীর কারনে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকান্ড হ্রাস এবং বৈশি^ক চাহিদা কমে যাওয়ায় রপ্তানী আয় নি¤œমুখী হয়ে পড়ে।
চীনে ১৯৭৬ সালে মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এর পর এ প্রথম এতো কম প্রবৃদ্ধি ঘটে দেশটিতে।
তবে আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র অথর্নীতিবিদ লুইজ লু। তিনি বলেছেন, সুখবর  হলো বর্তমানে স্থিতিশলীতার আভাস মিলছে। অবকাঠামো বিনিয়োগ ও ঋণপ্রবৃদ্ধিতে তুলনামূলক স্থিতিশলীতার আভাস দেখা যাচ্ছে।
এদিকে বিশ^ব্যাংকও ঘোষণা করেছে চীনের ডিজিপি ২০২৩ সালে ৪.৩ শতাংশে ফিরে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com