বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি সরকার

এ বছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। ফলে গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ গত ১৫ জানুয়ারি (রবিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

তিনি জানান, এবারের হজের ইকোনমিক প্যাকেজের ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে।

গত সপ্তাহে সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে পুরো অর্থ একসঙ্গে পরিশোধের নিয়ম ছিল।

এ জন্য হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে বাছাই করা প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের স্থান নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির মধ্যে ও শেষ ৪০ শতাংশ অর্থ ২৩ জানুয়ারির মধ্যে দেওয়া যাবে।

প্রতিটি কিস্তির অর্থ পাওয়ার পর একটি করে রসিদ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের পর হজ প্যাকেজটি নিবন্ধন করা মুসল্লির জন্য নিশ্চিত করা হবে। অন্যথায় নিবন্ধনটি বাতিল বলে গণ্য হবে।

প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। কিন্তু করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে ১০ হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। আর গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন। চলতি বছর মুসল্লিরা কোনো বিধি-নিষেধ ছাড়াই হজ পালনের সুযোগ পাবেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com