শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
২৫ জানুয়ারি মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। যদিও এই ছবির প্রথম গান মুক্তির পর থেকে ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। কিন্তু তাতে বক্স অফিসে তেমন কোনো প্রভাব যে পড়বে না, তা অগ্রিম বুকিংয়ের বহর দেখেই ধারণা করা যায়। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন এসআরকে’র। স্বাভাবিক ভাবেই এ ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। তা-ও আবার বিদেশের মাটিতে।
পরিসংখ্যান বলে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি অনুরাগীর সংখ্যা যদি কারো থেকে থাকে, তিনি শাহরুখ খান। এত লম্বা বিরতির পর এসআরকে’র জাদু দেখতে উৎসাহী তার ভক্তকুল। মুক্তির আগে ইতিমধ্যেই জার্মানিতে ১ কোটি ৩২ লক্ষ টাকার ব্যবসা সাড়া হয়ে গিয়েছে ‘পাঠান’-এর। যেখানে ‘কেজিএফ ২’ ব্যবসা করে ১.২ কোটির কাছাকাছি। অন্যদিকে মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান’ আয় করেছিল প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা। যদিও পরের দুটি ছবির এই বক্স অফিসের অংক মু্ক্তির পর। কিন্তু আয়ের নিরিখে মুক্তির আগেই এগিয়ে রয়েছে ‘পাঠান’।