বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬ আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠেয় এ ভোটে থাকছে না সিসি ক্যামেরা। কারণ হিসেবে ‘বরাদ্দ না থাকার’ কথা বলা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া ৪ ও ৬ আসনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
ইসি বলেন, ‘উপনির্বাচনে বাজেট কম থাকায় এই ৫টি আসনের কোনোটাতেই থাকবে না সিসিটিভি ক্যামেরা। তবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সবকিছু করবে নির্বাচন কমিশন।’