বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জনগণের পকেট কাটতেই ফের গ্যাসের মূল্য বৃদ্ধি

গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বুধবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদ্যুতের পর আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। এবার গ্যাসের মূল্য প্রায় ৩ গুণ বৃদ্ধি করা সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকার বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গণবিরোধী সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভূলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র-কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল রেস্তোরাঁ খাতে গ্যাসের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে।

বিএনপি মহাসচিব বলেন, এমনিতেই গ্যাস সংকট চরমে, কল-কারখানা এমনকি বাসা বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই। গ্যাস সংকটে বাসা বাড়ির চুলা জ্বলছেই না, কল-কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে। জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সরকার নির্বাচিত নয় বলে, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণের পকেট কাটতে ও একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না। ব্যবসা বাণিজ্যে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে।

ফখরুল বলেন, জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট। দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, বিচারবিভাগে স্বাধীনতা নেই, নেই রাজনৈতিক অধিকারও। প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে ১৪ বছর ধরেই সকল জিনিসের দাম বেড়েছে কয়েক গুণের বেশি। বর্তমানে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, মানুষের বেঁচে থাকাই এখন দায়। এ অবস্থায় আবারও বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে, যা মড়ার ওপর খাঁড়ার ঘা।

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com