শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে: জাতিসংঘ

২০২২ সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যম কর্মী হত্যা ৫০ শতাংশ বেড়েছে। অর্থাৎ, গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

ইউনেসকোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে সোমবার। এতে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী নিহত হয়েছে, যা আগের তুলনায় অনেক বেশি।

২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮। বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গতবছর সেখানে ৪৪ জন সাংবাদিক বা গণমাধ্যম কর্মী নিহত হয়েছে।

এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছে ১১ সাংবাদিক, বলছে জাতিসংঘ প্রতিবেদন।

ওদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছে ১৯ জন সাংবাদিক। এরপরের অবস্থানেই আছে ইউক্রেইন। যেখানে রাশিয়ার হামলা এখনও চলছে, সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছে ৯ সাংবাদিক।

নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে।

এছাড়া- দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই হত্যার নিশানা হওয়ার সময় খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন না। বরং তারা তাদের বাড়িতে থাকার সময়, ভ্রমণের সময় কিংবা কোনও জনসমাগম এলাকায় থাকার সময় হত্যার নিশানা হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com