শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রযোজক হিসাবে অভিষেক হচ্ছে শুভশ্রীর?

টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কি এবার নতুন ভূমিকায় অভিষেক হতে যাচ্ছে? ইনস্টাগ্রামে তার একটি ছবি উস্কে দিয়েছে এমন অনেক প্রশ্ন।

পরনে কালো চামড়ার জ্যাকেট। মানানসই কানের দুল। জুতসই মেকআপ করে চেয়ারে বসে আছেন শুভশ্রী। সামনের ফোটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর মিষ্টি ছবি। রাজের চেয়ারে বসে এমনই এক ছবি পোস্ট করেন শুভশ্রী।

আর এতেই জল্পনা শুরু। তবে কি এ বার নতুন প্রযোজক ইন্ডাস্ট্রিতে? না, সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘প্রযোজকের মতো’। তার পর রাজকে সম্বোধনও করেছেন সেই ছবিতে।

শুভশ্রীর স্বামী রাজ পরিচালক এবং প্রযোজকও বটে। সেই পথেই কি এ বার হাঁটবেন তিনি, সেই প্রশ্ন রয়েই যায়।

প্রসঙ্গত, বলিউডে প্রচুর নায়িকা ইতিমধ্যেই প্রযোজক হিসাবে পেয়েছেন দর্শক। অনুশকা শর্মা থেকে প্রিয়ঙ্কা চোপড়া— সেই তালিকায় কে নেই। অন্য দিকে, বনি সেনগুপ্তর সঙ্গে হাত মিলিয়ে কৌশানী মুখোপাধ্যায়ও প্রযোজনা সংস্থা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com