বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন ছাত্রদলের

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ জানুয়ারি) সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় রক্তদান করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, “তুমি আলো,তুমি অনন্ত” শীর্ষক জন্মদিনের পোস্টার উদ্বোধন এবং সারা বাংলাদেশে প্রচারের লক্ষ্যে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সভাপতিত্ব করেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, পরিচালনা করেন সাইফ মাহমুদ জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জাতির সব সফলতাকে এই আওয়ামী লীগ ধ্বংস করেছে। মহান মুক্তিযোদ্ধার চেতনা গণতন্ত্রকে নির্বাসিত করেছে। প্রশাসন ও বিচারব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। মানুষের ভোটাধিকার নেই, মানবাধিকার নেই। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য রাজপথেই ফায়সালা নির্ধারণ করতে হবে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে রকিবুল ইসলাম বকুল বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করে ছাত্রসমাজকে ভুল ইতিহাস শিক্ষা দিচ্ছে। ছাত্র সমাজের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আর এ জন্য ছাত্রদলকে দায়িত্ব নিতে হবে।’

জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবে বিএনপি

দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেরেবাংলানগরে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদের নিয়ে সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এছাড়া অঙ্গ সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com