বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গ্যাসের দাম বাড়ায় মূল্যস্ফীতিও বাড়ার শঙ্কা, রপ্তানি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা

গ্যাসের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় রপ্তানি খাত পিছিয়ে পড়বে বলে চিন্তা করছেন তারা।

শিল্প মালিকরা বলছেন, গ্যাসের দাম ১৭৯ শতাংশ বাড়ানোয় রপ্তানি খাত পিছিয়ে পড়বে। জ্বালানিতে ভর্তুকি কমাতে দীর্ঘমেয়াদে সমন্বিত নীতিমালার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।

ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে গ্যাসের দাম বেড়েছে দেড়শ শতাংশের বেশি। পাশাপাশি বাড়ানো হয়েছে বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম। এর আগে গেল সপ্তাহে বাড়ানো হয় বিদ্যুতের দামও।

সরকারের দাবি, ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কিন্তু এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

ভর্তুুকি ব্যবস্থা থেকে বের হয়ে আসার কথা বলছেন ব্যবসায়ীরাও। কিন্তু নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে এর জন্য সমন্বিত নীতিমালাও জরুরি, বলছেন তারা।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ জানান, হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে সঙ্কট তৈরি হবে। নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

জ্বালানি বিশ্লেষক ইজাজ হোসেন বলেছেন, ভর্তুকি অবশ্যই কমাতে হবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এক লাফে বেশি হারে দাম না বাড়িয়ে ধাপে ধাপে মূল্য সমন্বয় করা উচিত।

বর্তমান প্রেক্ষাপটে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশিয় গ্যাস ক্ষেত্রের কূপ খননে বাড়তি বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com