শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইজতেমা দ্বিতীয় পর্ব কার বয়ান কখন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সা’দ কান্ধলবীর অনুসারী) শুরু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশি মুসুল্লিদের জন্য মূল বয়ানটি আবার তাদের নিজ নিজ ভাষায়ও তাৎক্ষণিক অনুবাদ করা হচ্ছে।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ মূল বয়ান করছেন। মূল বয়ান বাংলাসহ বিভিন্ন ভাষাভাষিদের জন্য তাৎক্ষণিক তরজমা করা হচ্ছে।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমান, তার বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম, সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলবী, তার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ, জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি), বাদ আসর সাইদ বিন সা’দ কান্ধলবী, তার বাংলা তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন, বাদ মাররিব বয়ান করবেন ভারতের মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলবী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

আগমীকাল শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ, বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলবী, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার, তার বয়ান তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

শেষ দিন রবিবার (২২ জানুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন, হেদায়েতি বয়ান করবেন ভারতের মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলবী, বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলবী (দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির ও জিম্মাদার মাওলানা সা’দ কান্ধলবী বড় ছেলে)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com