শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী একটি সরিষার তেলের বোতল হাতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। ছবিটি এতটাই সাড়গা ফেলেছে যে সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ ছবিটি শেয়ার করেছেন। এটি ঘিরে সাধারণ মানুষেরও আগ্রহেরও কমতি নেই।
ছবিটি শেয়ার করে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিজ্ঞাপন নয় বাস্তব’। জাতির পিতার সুযোগ্য কন্যা, কৃষকরত্ন, জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটে যাচ্ছে। তিনি গণভবনের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করে নানান ধরনের ফল, ফসল, শাক-সবজি, তরি-তরকারি, তেল, মধু, মশলাসহ অনেক কিছুই উৎপাদন করেন।
ছবিটির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুল শাহানা বলেন, প্রধানমন্ত্রীর ওই ছবিটি একটি টেলিভিশন চ্যানেলের জন্য তৈরি বিশেষ একটি অনুষ্ঠান রেকর্ডিং করার সময় তোলা। যেহেতু অনুষ্ঠানটি এখনও প্রচারিত হয়নি, তাই সেটির নাম বলা যাচ্ছে না।