শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

একসঙ্গে চার কন্যা, আনজুয়ারা খুশি

জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আনজুয়ারা বেগম (২১) নামে এক গৃহবধূ চারটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম হয়। প্রসূতি সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরসরিষাবাড়ি এলাকার কাঠমিস্ত্রী আতাউর হোসেন বাবুর স্ত্রী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানায়, গত বুধবার বিকালে প্রসব ব্যথা শুরু হলে আনজুয়ারাকে চরসরিষাবাড়ি এলাকা থেকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সিজারের সিদ্ধান্ত নেন। বিকাল সাড়ে ৪টার থেকে দীর্ঘ ১ ঘণ্টার অপারেশন শেষে ৪টি কন্যাসন্তানের জন্ম হয়। চার সন্তান ও মা সুস্থ আছেন।

প্রসূতি আনজুয়ারা বেগমের স্বামী ৪ সন্তানের পিতা কাঠমিস্ত্রী আতাউর হোসেন বলেন, প্রায় ৮ বছর আগে বিয়ে করেছি। আগে কোনো সন্তান হয়নি। অনেক চিকিৎসার পরে আল্লাহর রহমত হয়েছে। এক সাথে চারটি কন্যাসন্তান হয়েছে। আমি খুব খুশি হয়েছি।

জামালপুর অ্যাপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় অপারেশন সফল হয়। প্রসূতির ৪ সন্তান হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ। তবে নবজাতকদের স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় উন্নত পরিচর্যার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com