বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিনস। তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে ক্রিস হিপকিনস দল থেকে মনোনীত একমাত্র প্রার্থী। তিনিই জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হতে যাচ্ছেন। এ জন্য অবশ্য রবিবার তাকে দেশটির পার্লামেন্টে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে।

২০০৮ সালে লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস প্রথমবার পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। তাকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের নভেম্বরে। করোনা মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২০২২ সালের মাঝামাঝিতে নিউজিল্যান্ডের পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস। এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com