নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ২১ জানুয়ারি, ২০২৩ /
নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে ভুল সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। ভুল সংশোধন করা হবে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।
আলী মোরতোজা নামে মিজমিজি এলাকার এক বাসিন্দা বলেন, ‘নিরীহ মানুষের জমিতে সাইনবোর্ড দিয়ে জমি দখল করাই হলো তাদের মূল ব্যবসা। জমি দখল করে মূল মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা, ভয়ভীতি প্রদর্শন এবং হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বীরদর্পে এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছেন তারা।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কিশোর গ্যাং, ভূমিদস্যুতাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।