বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব ইজতেমার কারণে স্কাউটস কর্মসূচি স্থগিত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জানান, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কর্মসূচি ছিল।

রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের এই পর্ব শুরু হয়েছে। গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

সূত্র : বাসস।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com