বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুরমা নদী খনন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে ৫০ কোটি টাকা ব্যয়ে সুরমা নদী খনন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
আজ শনিবার সকালে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। সিলেটের সদর উপজেলার মোগল গাঁও ইউনিয়নের চাঁনপুর এলাকায় সুরমা নদীতে এ খনন কাজের উদ্বোধন করেন তিনি। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সুত্রে জানা যায়,সিলেট নগরীর কুশিঘাট থেকে লামাকাজি সেতু পর্যন্ত প্রথম দফায় প্রায় ১৮ কিলোমিটার নদী খনন করা হবে।এতে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। নদী খনন করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সিলেট নগরবাসীকে বন্যামুক্ত করা ও সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে শুরু হয়েছে খনন কাজ। শীত মৌসুমে সুরমা নদী শুকিয়ে নালায় পরিণত হয়। বর্ষায় নদীর তীর উপচে পানি ঢুকে সিলেট নগরীতে। এতে পানিতে তলিয়ে যায় সিলেট শহর। গত বছর দুই দফা বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরবাসীকে।
পাউবো সিলেট অফিস সূত্র জানায়, গত বছর মে ও জুন মাসে নগরীতে ভয়াবহ বন্যা হয়। ওই সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সুরমা নদী খনন, শহররক্ষা বাঁধ এবং নদী ও ছড়া-খালের উৎসমুখে স্লুইস গেট নির্মাণের দাবি উঠে। ওই সময় পররাষ্ট্রমন্ত্রীও এ নদী খননের উপর জোর দেন। এই প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সুরমা খননে প্রকল্প গ্রহণ করে। অবশেষে নগরবাসীর পরিত্রাণে জরুরী ভিত্তিতে সুরমা খননের কার্যক্রম শুরু হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, প্রথম দফার খনন শেষ হলে কুশিঘাট থেকে লামাকাজি সেতু পর্যন্ত সুরমার নাব্যতা বাড়বে। একই সঙ্গে বাড়বে পানি প্রবাহ। এতে বর্ষায় সিলেট মহানগরে বন্যার আশঙ্কা কমবে। আগামী জুন মাসের মধ্যেই খনন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com