শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিক্টোরিয়ার গোপন তথ্য ফাঁস করলেন বেকহাম!

তিনি ভিক্টোরিয়া বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী। পাশাপাশি পোশাকশিল্পী হিসাবে গ্ল্যামার জগতেও তার নাম ডাক আছে। ৪৮ বছর বয়সেও তার সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। কিন্তু এই বয়সেও তাঁর এই অপরূপ সৌন্দর্যের রহস্য কী? কী করে এই বয়সেও নজরকাড়া শরীর ধরে রাখেন তিনি, সেই নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড বেকহ্যাম তার স্ত্রীর গোপন খবর ফাঁস করলেন। তিনি জানিয়েছেন, ২৫ বছর ধরে প্রতিদিন একই খাবার খান তার স্ত্রী। স্ত্রীর এই অভ্যাসের জেরেই বিয়ের এত বছর পরেও মাত্র একবারই তারা একসঙ্গে খাবার খেয়েছেন বলে আক্ষেপ প্রকাশ করেছেন ডেভিড। তবে সেই দিনটার কথা কোনোদিনই ভুলবেন না তিনি।

এই দম্পতির চার সন্তান রয়েছে, লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে। জীবনের সুখ দুঃখ সব ভাগ করে নিলেও খাবার একে অপরের সঙ্গে কখনই ভাগ করেন না তারকা জুটি। ডেভিড বেকহ্যাম একজন ভোজনরসিক মানুষ, নানা প্রদেশের নতুন ধরনের খাবার চেখে দেখতে ভালবাসেন তিনি। তবে তার স্ত্রী খাবার নিয়ে কোনও দিনই কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন না। অতি সাধারণ খাবারই খেতে পছন্দ করেন তিনি।

২৫ বছরে একটা দিনের জন্যেও তিনি তার ডায়েট ভাঙেননি ভিক্টোরিয়া। ডেভিড বলেন, ‘খাবার আর ওয়াইনের বিষয় আমি সব সময় নতুন কিছু চেখে দেখার চেষ্টা করি। নতুন কিছু খেলেই আমি নিজের অভিজ্ঞতা বাকিদেরও সঙ্গে ভাগ করে নিই। তবে আফসোস আমি এমন এক জনকে বিয়ে করেছি, যে ২৫ বছর ধরে কেবল গ্রিলড ফিশ আর সেদ্ধ সব্জি ছাড়া আর কিছুই মুখে তোলে না। আমার মনে আছে, অন্তঃসত্ত্বা অবস্থায় ভিক্টোরিয়া আমার প্লেটে থাকা খাবার তুলে খেয়েছিল। কী খেয়েছিল সেটা যদিও মনে নেই তবে সেই বিকেলটা আমি কোনও দিন ভুলব না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com