শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ওয়ার্ল্ড অব স্ট্যাটিটিক্স প্রকাশ করেছে বিশ্বের ধনী তারকাদের একটি তালিকা। দেখা যাচ্ছে, সে তালিকায় আটজনের মধ্যে ৪ নম্বরে আছেন শাহরুখ খান। তালিকা অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। তালিকায় এক বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে আছেন মার্কিন স্ট্যান্ড-আপ কমেডিয়ান জেরি সেইনফিল্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন টাইলার পেরি ও ডয়েন জনসন।
শাহরুখের পর তালিকায় আছেন টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ ৬২০ মিলিয়ন। এ ছাড়া তালিকায় আছেন জ্যাকি চান, জর্জ ক্লুনি ও রবার্ট ডি নিরো।
শাহরুখ খান এ মুহূর্তে আলোচনার তুঙ্গে। তবে নতুন বছরটি যে শাহরুখময় হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রেক্ষাগৃহে চলতি ও পরের বছর এ অভিনেতার ৯টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ২ জুন মুক্তি পাবে।