বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হারিয়ে দেওয়ার নির্বাচনে বিএনপি আর যাবে না : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারিয়ে দেওয়ার নির্বাচনে বিএনপি আর কখনো যাবে না। সরকারের প্রতারণা ও ছলনায় মানুষ আর ভুল করবে না। বাংলাদেশ সাধারণ মানুষের দেশ, এই দেশে জজ-ব্যারিস্টার, এমপিদের যে অধিকার একজন সাধারণ মানুষেরও তা-ই। কিন্তু এই সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে। তাই নিজের কথা, নিজের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে।

গতকাল শনিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com