বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংগঠন গুছিয়ে এনেছে আওয়ামী লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলে সংগঠন গুছিয়ে এনেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা গত মাসে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে বেশির ভাগ সাংগঠনিক জেলা-উপজেলার সম্মেলনের কাজ শেষ করেছে। এর মধ্যে অন্তত ৬২ উপজেলার সম্মেলন হয়েছে ১৬ থেকে ২৬ বছর পর, ১৬৫ উপজেলার সম্মেলন হয়েছে ছয় থেকে ১৫ বছর পর। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছে।

আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, দীর্ঘদিন সম্মেলন না হওয়া শাখাগুলোর সম্মেলন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল কেন্দ্রীয় নেতাদের জন্য। দলের গঠনতন্ত্র অনুসারে তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক শাখার সম্মেলন হয়েছে দুই যুগ পর। সম্মেলন হওয়ার পর এখন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব জেলা-উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি, সেগুলোর সম্মেলনও শিগগিরই আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com