শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: দুই জঙ্গি নেতা গ্রেপ্তার

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় উদ্ধার হয়েছে অস্ত্র-গোলাবারুদ। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেনভ

তিনি জানান, সোমবার ভোর থেকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির পর দুই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই নেতা হলেন– জঙ্গি সংগঠনটির শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার। তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানের দুটি ভিডিও ক্লিপও র‌্যাবের তরফ থেকে সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে, সেখানেও গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) মো. আবু সালাম চৌধুরী আরও জানান, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষস্থানীয় কিছু সশস্ত্র সদস্যের অবস্থান করার খবরে কুতুপালং এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com