শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে আসছে ‘পাঠান’?

শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে প্রদর্শনের চেষ্টা করছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির ২ দিন পরই বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

‘পাঠান’ ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান আর হৃত্বিক রোশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com