শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসছে না ‘পাঠান’

আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। আগামীকাল (২৫ জানুয়ারি) ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি। খবর রটে, সাফটা চুক্তির আওতায় ‘পাঠান’ মুক্তি দেওয়া হতে পারে বাংলাদেশেও। সব ঠিক থাকলে ভারতে ‘পাঠান’ মুক্তির দু’দিন পর অর্থাৎ ২৭ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল ‘পাঠান’-এর।

কিন্তু না, আপাতত বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। তথ্য মন্ত্রণালয় থেকে ছবি মুক্তির অনুমতি মেলেনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিসংক্রান্ত মিটিংয়ে ছবিটি এ দেশে মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ এবং বাংলাদেশ সিনেমা হল মালিকদের সংগঠনের উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এখনই দেশে পাঠান মুক্তির কোনো সুযোগ নেই বলে জানান।

তবে সিনেপ্রেমীদের আশ্বস্ত করে সুদীপ্ত কুমার দাস বলেন, ‘পাঠান’ দেশে মুক্তির অনুমতি মিলবেই। আমরা চাইছিলাম ২৭ জানুয়ারি মুক্তি দিতে। সেটা হয়তো সম্ভব হবে না। হয়তো ৩ ফেব্রুয়ারি বা ১০ ফেব্রুয়ারি মুক্তি দেব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com