শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মা হলেন প্যারিস হিলটন

মায়ের হাতের ফাঁকে উঁকি দিচ্ছে ছোট্ট আরেকটি হাত। নতুন প্রাণের ঘোষণা করছে সেই ছবি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন হলিউডের অভিনেত্রী প্যারিস হিলটন। সারোগেসির সাহায্যে প্রথম সন্তানকে পৃথিবীতে এনেছেন প্যারিস এবং তার স্বামী কার্টার রেউম। ৪১ বছর বয়সে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলেও প্যারিসের দাবি, বহু সন্তানের মা হতে চান তিনি।

টেলিভিশনে কিংবা রিয়্যালিটি শোযর জনপ্রিয় মুখ প্যারিস। বুধবার সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে তাকে উদ্দেশ করেই লেখেন, ‘তোমায় এত ভালবাসি যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ সেই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে।

এক বছরের কিছু বেশি সময় ধরে প্রেম। তার পর ২০২১ সালে বিয়ে করন প্যারিস আর কার্টার। আমেরিকায় নাম করা লেখক কার্টার, সঙ্গে এন্টাপ্রেনার। তিনিই প্যারিসের ৪০তম জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন। তৎক্ষণাৎ রাজি হন অভিনেত্রী। তিন দিন ধরে বিলাসবহুল বিয়ে সারেন ২০২১ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার পৃথিবীর আলো দেখে প্যারিস-কার্টারের প্রথম সন্তান।

প্যারিস লেখেন, ‘আমার স্বপ্ন ছিল মা হব। জীবন বদলে যায় কার্টারকে পেয়ে। পরস্পরকে আমরা খুঁজে পেয়েছি। আমাদের পরিবার এখন আরও সুন্দর। নতুন পথ চলব একসঙ্গে। নবজাতকের জন্য ভালোবাসায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

এর আগে এক সাক্ষাৎকারে প্যারিস জানিয়েছিলেন, যমজ সন্তান চান শুরুতে। আর যদি না হয়, তবে দু-তিন সন্তানের মা হতে চান। কারণ, একাকী শৈশব কেটেছিল তার নিজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com