শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, আতঙ্কিত এলাকাবাসী

একটি কবরস্থানের কবর খুড়ে একে একে প্রায় সবগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এখন বাকি আছে আর মাত্র দুইটি কবর। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর গ্রামের একটি কবরস্থানে।

ইদিলপুর গ্রামের কৃষক আব্দুল হাকিমের বাবা আব্দুল আজিজ বার্ধক্যজনিত কারণে মারা যান দেড় বছর আগে। বাবা আব্দুল আজিজকে বাড়ির কাছে ইদিলপুর কবরস্থানে সমাহিত করেছিলেন তিনি। গত এক মাস আগে রাতের আধারে তার বাবার কবর খুড়ে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। সেই থেকে শোকাহত আব্দুল হাকিম।

আব্দুল হাকিম বলেন, ‘আমার বাবার কবর ছিলো আমার শেষ স্মৃতি। এখন সেই কবরের লাশও চুরি হয়ে গেছে। মাঝে মাঝে আসতাম, দোয়া করতাম। এখন সেটাও করতে পারি না। আমার বাবার লাশ যারা চুরি করে নিয়ে গেছে। আমি তাদের বিচার চাই।’

প্রায় শত বছর আগে ৯০ শতাংশ জমির উপর কবরস্থানটি নির্মাণ করে ইদিলপুর গ্রামবাসী। এখানে শায়িত আছেন এই গ্রামসহ আশে পাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের স্বজন। গত এক মাসে এই কবরস্থান থেকে রাতের আধারে কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে ১২টি। গত দুই বছরে এমন চুরির সংখ্যা শতাধিক বলছেন স্থানীয়রা। কঙ্কাল চুরির এমন ঘটনায় আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com