বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডস শোতে ৫৫ বাংলাদেশি প্রতিষ্ঠান

আগামী ৩-৭ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের প্রদর্শনী অ্যাম্বিয়েন্তে। এতে অংশ নিচ্ছে ৫৫টি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্যারাগন সিরামিক, শাইনপুকুর, পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, সান ট্রেড, আরএফএল প্লাস্টিকসহ বাংলাদেশের মোট ৫৫ জন প্রদর্শক তাদের পণ্য নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নের অধীনে প্রকৃতি, সৈয়দপুর এন্টারপ্রাইজ, আর্টিসান হাউস এবং অ্যাসিক্স বিডি অংশ নিচ্ছে।

এই প্রদর্শনীতে ডাইনিং, রান্না, গৃহস্থালি পণ্য, ইন্টেরিওর ডিজাইন, উপহার, গহনা এবং ফ্যাশন পণ্য তুলে ধরবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। গত প্রদর্শনীতে ৯২টি দেশ থেকে ৪৪৬০ জনের বেশি প্রদর্শক ছিলেন। এছাড়া ১৬৭টি দেশের ১৩৬,০০০ জনেরও বেশি বাণিজ্য ক্রেতা ২০১৯ সালের প্রদর্শনীটি পরিদর্শন করেছিলেন।

এই প্রদর্শনীতে আছে চারটি ইভেন্টের সমাহার, যার প্রথমে আছে ক্রিসমাস ওয়ার্ল্ড, যার প্রধান লক্ষ্য ঋতুভিত্তিক এবং উৎসবমুখর ডেকোরেশন। এরপরে আছে পেপার-ওয়ার্ল্ড এবং ক্রিয়েটিভ-ওয়ার্ল্ড কাগজ, অফিস সরবরাহ, স্টেশনারী এবং শখ, কারুশিল্প এবং শিল্পীদের প্রয়োজনীয় অনুসঙ্গ থাকবে। অ্যাম্বিয়েন্তে, তাদের টেবিল, রান্নাঘর, গৃহস্থালি পণ্য, ফার্নিশিং এবং ডেকোরেটিভ অ্যাকসেসরিজ, হোম ফার্নিশিং কনসেপ্ট, উপহার এবং ফ্যাশন অ্যাকসেসরিজ, তাদের সেক্টরে স্বীকৃত নেতৃস্থানীয় বাণিজ্য মেলা এবং তাদের নিজ নিজ বিভাগে ট্রেডিং ইয়ার চালু করে।

বাংলাদেশ এখন তিন দশকেরও বেশি অ্যাম্বিয়েন্তেতে অংশ নিচ্ছে। ভারতের পর বাংলাদেশের অংশগ্রহণ দক্ষিণ এশিয়া থেকে বিস্তৃত পণ্যের সঙ্গে সবচেয়ে বড়। এই প্রদর্শনীতে শাইনপুকুর, মুন্নু সিরামিক এবং প্যারাগন সিরামিকস হলো ১২.০ এবং ১২.১ (ডাইনিং) এ এবং অন্যান্য কম্পানিগুলো হলো ১০.১, ১০.২, ১০.৪ এবং ১১.১ (গিভিং এবং লিভিং) এ রয়েছে। এরপরের অ্যাম্বিয়েন্তে অনুষ্ঠিত হবে ২০২৪ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com