নগরকণ্ঠ ডেস্ক
- বৃহস্পতিবার ২৬ জানুয়ারি, ২০২৩ /
বিশ্বখ্যাত পপতারকা ম্যাডোনার জীবনী নিয়ে চলচ্চিত্রটি এই মুহূর্তে নির্মাণ হচ্ছে না। নিজের আসন্ন মিউজিক্যাল সফরে ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে বায়োপিক নির্মাণ করবেন না ম্যাডোনা, এমনটাই জানা গেছে।মঙ্গলবার (২৪ জানুয়ারি) একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম ‘ভ্যারাইটি’ জানিয়েছে, কিংবদন্তি পপ তারকার রচিত, প্রযোজিত এবং পরিচালিত বায়োপিকটি ইউনিভার্সাল পিকচার্সে এই মুহূর্তে নির্মাণ প্রকল্পে যাচ্ছে না। প্রতিবেদন অনুসারে, ম্যাডোনা ভবিষ্যতে তার জীবনী নিয়ে সিনেমাটি তৈরি করতে চান তবে আপাতত তার সদ্য ঘোষিত ‘দ্য সেলিব্রেশন ট্যুর’-এ নজর দিতে চান তিনি।
গত বছরের জুন মাসে একটি বিশেষ সূত্র গণমাধ্যম ‘পিপল’কে নিশ্চিত করেছে যে ম্যাডোনার বায়োপিক ফিল্মটি নির্মাণের প্রস্তুতি চলছে। ‘ওজার্ক’ খ্যাত এমি বিজয়ী অভিনেত্রী জুলিয়া গার্নার বায়োপিকটিতে ম্যাডোনার চরিত্রে অভিনয় করতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।২০২০ সালের সেপ্টেম্বরে বায়োপিকটি প্রথম নিশ্চিত করে ম্যাডোনা একটি বিবৃতিতে বলেছিলেন, “আমি একটি অবিশ্বাস্য যাত্রার কথা জানাতে চাই। জীবন আমাকে একজন শিল্পী, একজন সংগীতশিল্পী, একজন নৃত্যশিল্পী ও একজন মানুষ হিসেবে কিভাবে এগিয়ে নিয়েছে, সেই যাত্রা সম্পর্কে বলতে চাই। এই চলচ্চিত্রের ফোকাস হবে সঙ্গীত বিষয়ক। সঙ্গীত আমাকে চালিয়েছে এবং শিল্প আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার জীবনে অনেক অজানা ও অনুপ্রেরণামূলক গল্প আছে যা আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না।”