শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

আফগানিস্তান: দাতব্য সংস্থায় নারীদের কাজের নিষেধাজ্ঞা কিছুটা শিথিলের পরিকল্পনা

তালেবান মন্ত্রীরা জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে বলেছেন, আফগান নারীদের কিছু মানবিক কার্যক্রমে কাজ করার অনুমতি দেওয়ার জন্য নতুন নির্দেশিকা তৈরি করার পরিকল্পনা করছেন। দাতব্য সংস্থায় আফগান নারীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিলের পরিকল্পনা করছে ক্ষমতাসীন তালেবান সরকার।

জাতিসংঘের সাহায্য সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, কাবুলে এক আফগান মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকে নারীদের দাতব্য সংস্থায় কাজ করা নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।

এদিকে  জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তালেবান সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, দাতব্য সংস্থায় নারীদের কাজ করার বিষয়ে তারা নতুন একটি গাইডলাইন করতে যাচ্ছে। এতে করে সংস্থাগুলোতে নারীরা সীমিত আকারে কাজের সুযোগ পাবেন। কাবুলে তালেবান সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন গ্রিফিথস। বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় ছিল দাতব্য সংস্থায় নারীদের অংশগ্রহণ নিয়ে। মিশন শেষে গ্রিফিথস ফিরে এসে জাতিসংঘে একটি রিপোর্ট দেন। যেখানে আন্ডারলাইন করে গ্রিফিথস লেখেন, ‘মানবিক কাজে নারীরা অংশ না নিলে, আমরা মূল সাহায্যপ্রার্থীদের কাছে পৌঁছাতে পারবো না। এজন্য নারীদের কথা আমাদের শুনতে হবে। ’

গ্রিফিথস আরো জানান, ‘আমার ধারণা, তারা (তালেবান সরকার) আমাদের কথা শুনছে। তারা আমাকে জানিয়েছে, নারীদের কাজ করা নিয়ে তারা নতুন গাইডলাইন প্রণয়ন করবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com