শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় বন্ধের ৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌচলাচল শুরু

ঘন কুয়াশায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ভোর ৪টা থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ৪ ঘণ্টার মতো ফেরি বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com