বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মৃত তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে রাস্তায় নেমে লাভ নেই: শিক্ষামন্ত্রী

মৃত ইস্যু নিয়ে কোন রাজনৈতিক দলের রাস্তায় নাম ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যে কোন রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যেই ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কতটা সঠিক কাজ এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহু দিন ধরেই মৃত। বিএনপিই এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে। তারা এই পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যু সর্বোচ্চ আদালত এবং জনগণ দ্বারাও প্রত্যাখ্যাত হয়েছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক। বিএনপির অতীতের রেকর্ড খারাপ, নিকট অতীতের রেকর্ডও খারাপ। মানুষের কাছে তাদের কোন স্থান নেই। যেহেতু তাদের আর কোন ইস্যু নেই তাই তারা মরিয়া হয়ে যেকোন ইস্যু দাঁড় করানোর চেষ্টা করছে।

আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে নির্বাচনে আসতে হয়। আমি আশা করবো সকল রাজনৈতিক দল নির্বাচনে আসবেন, সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নিবেন। সব সময় জনগণের রায় মেনে নিবেন। আওয়ামী লীগ অতীতেও জনগণের রায় মেনে এসেছে ভবিষ্যতেও যেই রায় দেবে তা মেনে নিয়ে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে সমর্থ হয়েছি। সেই উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে মানুষ শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় দেখতে চায়।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গরিব ও অসহায় নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com