শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৫০০ টাকা নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন কঙ্গনা

কর্মঠ তিনি, আবার বিদ্রোহীও বটে। পান থেকে চুন খসলে বিতর্কিত মন্তব্য করে বসেন কঙ্গনা রানাউত। যার জেরে বন্ধ করে দিতে হয় তার টুইটার হ্যান্ডল। তবে কিছুতেই তার কোনো ভয় নেই। ২০ মাস পর আবার রাজপাট ফিরে পেয়েছেন সদ্য। টুইটারে ব্লক খুলতেই ফের এসে পড়েছেন জমে থাকা কথার বোঝা নিয়ে। ‘পাঠান’ দেখার আগে বক্স অফিসে যে হইহই হচ্ছে, শুরুতে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু ছবিটি দেখে প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী।

তবে কঙ্গনা শুধু অভিনেত্রী নন আর। সদ্য শেষ করেছেন ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং। ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’র পর ফের পরিচালকের চেয়ারে কঙ্গনা রানাউত। সঙ্গে ছবির প্রযোজনায় কঙ্গনারই প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’। ছবির শুটিং শেষ হওয়ার পর নিজের নানা অভিজ্ঞতার কথা সোশালে শেয়ার করেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।

সোশালে পোস্ট করেন সেটের কিছু ছবিও। বিবরণীতে কঙ্গনা জানান, এই ছবি করতে গিয়ে বার বার বাধার সম্মুখীন হয়েছেন তিনি। ডেঙ্গুতে ভুগেছেন, শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছে তাকে। এমনকি, ছবির খরচ বহন করতে গিয়ে তাকে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে বলেও দাবি পদ্মশ্রী পাওয়া অভিনেত্রীর। যদিও লড়াইটা বজায় ছিল শুরু থেকেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com