বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের ওড়িশায় পুলিশের গুলিতে স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

ভারতের ওড়িশায় পুলিশের গুলিতে মারা গেলেন স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। গতকাল রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপাল দাশ নামের পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের (এএসআই) গুলিতে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবকিশোর গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভুবনেশ্বরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করা হয়। তাঁর ক্ষতস্থানে অস্ত্রোপচারের পাশপাশি তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কিন্তু কোনো চেষ্টাই শেষ পর্যন্ত কাজে লাগেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com