বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
রাজধানীর শ্যামপুরে একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আফিফা কামাল রাইতা (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া চাচা কবির হোসেন জানান, দুপুরে বাসায় শিশুটির মা সোনিয়া আক্তার রান্না করছিলেন। তখন হাঁটতে হাঁটতে সে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেয়ে বাথরুমে ঢুকে দেখেন বাথরুমের বালতির ভেতর উপুর হয়ে পড়ে আছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো সম্ভব হয়নি তাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।